বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেএনএফের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, কারখানা মালিক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৪৩ AM

চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আরও ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। অভিযানে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওই কারখানাটি বায়েজিদ এলাকার রিংভো অ্যাপারেলস নামে পরিচিত। এ ঘটনায় বায়েজিদ থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসবিরোধী আইনে পাহাড়তলী থানায় মামলা করেছেন।

এর আগে সোমবার নগরের বায়েজিদ এলাকার অন্য একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। এর আগেও ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাটের রিংভো অ্যাপারেলস কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার করা হয়।

সেদিন গ্রেফতার হন কারখানা মালিক সাহেদুল ইসলাম ও দুই ইউনিফর্ম ফরমাশদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দার। ওই ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশের মতে, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সশস্ত্র অবস্থানে থেকে চাঁদা আদায়, অপহরণ, হত্যাসহ নানা অপরাধ করে আসছে।

অজ্ঞাতপরিচয় ও গ্রেফতার আসামিরা দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে এবং অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের থানচি ও রুমা উপজেলার তিনটি ব্যাংকে ডাকাতি করেছে এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কেএনএফ   কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট   ১৫ হাজার ইউনিফর্ম জব্দ   কারখানা মালিক গ্রেফতার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close