বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আটক ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ২:৪৫ PM

শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬ মে) পরিদর্শনে আসেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ফেরার পথে নালিতাবাড়ীর দাওধারা এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্রসাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ ৬ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় এখন টিভি ও বাসস-এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাতেই অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরিবেশ উপদেষ্টার গাড়ি বহর   থাকা সাংবাদিকদের উপর হামলা   গ্রেফতার ২  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close