শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে সাত গ্রামের মানুষ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১:১৭ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ১:২৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রায় শত মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ভেঙ্গে বাঁশের সাঁকোটিই ছিলো ফতেহপুরসহ আশপাশের সাতটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম।

সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়ছেন রোগীরা। এতে দুর্ভোগে পরেছেন এসব এলাকার বাসীন্দারা।

স্থানীয়রা জানান, প্রতিবছর এলাকাবাসীর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করা হয়ে থাকে। তাদের এই সমস্যার সমাধানের জন্য একটি পাকা সেতু খুব দরকার।


তারা আরও জানান, আমাদের বাঁশের সাঁকোটি প্রতিবছর মেরামাত করতে হয় এতে এলাকাবাসীর নিজেদের অর্থ ব্যয় করা হয়ে থাকে। কিন্তু এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। ইতোমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

এলাকার সচেতন ব্যক্তিরা জানান, এলাকাবাসীর দুভোগ দুর করতে যদি একটি পাকা সেতু নির্মাণ করা হয় তাহলে এলাকাবাসী যাতায়াত ব্যবস্থায় আর কোনো বিঘ্নতা থাকবে না, এতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবেন যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এছাড়াও এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের পাড়াশোনার উন্নতি হবে এবং তাদের প্রতিষ্ঠানে যাতায়াতের কোনো সমস্যা হবে না। পাশাপাশি এলাকায় বিভিন্ন জরুরি সেবা যেমন, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি সেবা এলাকাবাসী যথাযথ ভাবে পেতে পারবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নবীনগরে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে সাত গ্রামের মানুষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close