প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:০৪ পিএম

ধর্ষক
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাত্র ৫ মাস বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রহিম বেপারী ওরফে রতন মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) সকালে তাকে মাদারীপুর আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া রতন মণ্ডল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিয়া গ্রামের বাসিন্দা গণি বেপারীর ছেলে। ধর্ম পরিবর্তন করে মুসলিম থেকে হিন্দু হন তিনি এবং দীর্ঘদিন ধরে কদমবাড়ি ইউনিয়নের নবপল্লী এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৪ মে) দুপুরে শিশুটির মা ভাত খাওয়ার সময় প্রতিবেশী কল্পনা দত্তের কাছে শিশুটিকে রাখেন। কল্পনা হাঁস তাড়াতে গেলে শিশুটিকে তার স্বামী রতনের কোলে দিয়ে যান। এ সময় রতন শিশুটিকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ উঠে।
পরবর্তীতে শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দিলে তিনি শিশুর বিশেষ জায়গায় রক্ত দেখতে পান। পরে শিশুটিকে স্থানীয় ক্লিনিকে এবং অবস্থা খারাপ হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় প্রভাবশালী একটি মহল শালিস-মীমাংসার নামে মোটা অঙ্কের টাকা ও জমির দলিল নিতে চায়। স্থানীয় সাবেক চেয়ারম্যান গোলগ বসুর ছেলে অমলেন বসু কচি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রতনকে আটক করে এবং দলিলপত্র উদ্ধার করে।
শিশুটির নানি বলেন, ‘আমার নাতনি যদি মারা যেত তাহলে আমি কী করতাম? আমি চাই ওর (রতনের) ফাঁসি হোক।’
অমলেন বসু অবশ্য শালিসের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রতিবেশী হিসেবে গেছি। শালিস হয়নি।’
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, ‘শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম