বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ১১:২৯ এএম
নতুন ফিচার যুক্ত করলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ

নতুন ফিচার যুক্ত করলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ

বর্তমানের অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত এই প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত।

শুধুমাত্র ব্যক্তিগত কাজ নয়, অফিস-শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রচুর গ্রুপে অ্যাড থাকেন অনেকে। সেখানে চ্যাট করে থাকেন। বন্ধু, পরিবার, অফিসের কলিগদেরও আলাদা আলাদা গ্রুপ থাকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলা বটে। কিন্তু এখন গ্রুপ চ্যাটে টাইপ করার ঝামেলা শেষ। হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস চ্যাট নামে একটি নতুন টুল চালু করেছে, যা কথোপকথনকে আরও সহজ এবং মজাদার করে তুলবে।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি বিশেষ করে সেইসব লোকেদের জন্য দরকারি, যারা গ্রুপে লম্বা মেসেজ টাইপ করা এড়াতে চান। এখন আপনি গ্রুপ চ্যাটে সরাসরি আপনার ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন, তাও হ্যান্ডস-ফ্রি এবং রিয়েল-টাইমে। অর্থাৎ, কল না করেই সরাসরি গ্রুপে লাইভ ভয়েস চ্যাট শুরু করা যাবে যেন আপনি মুখোমুখি কথা বলছেন।

প্রাথমিকভাবে, এই ফিচারটি শুধুমাত্র বড় গ্রুপের জন্য চালু করা হয়েছিল, তবে এখন এটি সব গ্রুপের জন্য আনা হয়েছে এই ফিচার। আপনার গ্রুপে ৩-৪ জন অথবা ১০০ জনের বেশি সদস্য থাকুক না কেন, এখন সকল ব্যবহারকারী এই ভয়েস চ্যাটের সুবিধা নিতে পারবেন।

এই বৈশিষ্ট্যটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য দেওয়া হচ্ছে। এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই কাজ করবে। যদি এই আপডেটটি আপনার ফোনে এখনও না আসে, তাহলে একটু অপেক্ষা করুন, শিগগির এটি আপনার ডিভাইসেও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ



স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নতুন   গ্রুপ চ্যাট   ফিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close