বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে পাকস্থলী পর্যন্ত নড়ে ওঠে: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো না, রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসকও নেই। 

বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলীও পর্যন্ত নড়ে উঠে। ঝুঁকিপূর্ণ ভাবে যানবাহন হেলে-দুলে চলে। বিগতদিনে রাজনৈতিক নেতা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোন উন্নয়ন করেনি। মানুষকে তারা ধোঁকা ও প্রতারণা করে কোটি কোটি লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথায় উপজেলা শাখা নাগরিক পার্টি এক পথসভা আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। তারা যে দলেরই লোক হোক না কেন। খারাপ মানুষদের ভোট দিবেন না। তাদের বয়কট করবেন। কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সাথে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনোই ফিরবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দেওয়া হয়েছে। 

আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দর সহ এলাকার সমস্যাগুলি নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। পরে তিনি বিকেল সাড়ে ৩টায় বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close