মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কৃষক হাসলে বাংলাদেশ হাসবে: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:১৮ পিএম

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন বলেছেন, 'আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে।' মঙ্গলবার (২৭মে) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।  এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুনায়েদ আহম্মেদ প্রিন্স,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ঝিনাইগাতীতে খরিপ/২০২৪-২৫অর্থ বছরে (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার  ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close