বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৩৪ পিএম
বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ

আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

আজ মঙ্গলবার (২৭ মে) ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের সবগুলো ম্যাচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রেফারি রঞ্জন মাদুগালে।

প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পিসিবি ইন্টারন্যাশনাল প্যানেলের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

সিরিজে বাংলাদেশ স্কোয়াডে আছেন, অধিনায়ক লিটন দাস, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। 
 
অন্যদিকে পাকিস্তান স্কোয়াডে আছেন, অধিনায়ক সালমান আলী আগার, শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব এবং নাসিম শাহ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিরিজ   ক্রিকেট   ম্যাচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close