বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা প্রয়োগের দাবি
গোপালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:০২ পিএম
প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে হবে..

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে হবে..

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে হবে- এমন আহ্বান জানিয়েছেন ভাষাবিদ ও শিক্ষানীতি সংশ্লিষ্টরা। বাংলা ভাষা ও সংস্কৃতির শেকড়কে তৃণমূল পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে প্রমিত বাংলা ভাষার চর্চা ও ব্যবহার জোরদারের তাগিদ দেন তাঁরা।

আজ মঙ্গলবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপপরিচালক শেখ শামীম ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাতৃভাষার শুদ্ধ চর্চা ছাড়া কোনো জাতি সভ্য জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে না। তেমনি, ভাষা ও সংস্কৃতির বিকাশও সম্ভব হয় না।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার স্তর থেকেই শুদ্ধ, প্রমিত ও সুন্দর বাংলার চর্চা জরুরি। বাংলা ভাষার ভবিষ্যৎ রক্ষায় প্রমিত বাংলার ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও নীতিনির্ধারকদের সচেতন ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

এই কর্মশালার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষকদের ভাষা চর্চায় উৎসাহ দেওয়া এবং ভাষা শিক্ষার পদ্ধতিকে আরও শুদ্ধ ও আধুনিক করে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা প্রয়োগের দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close