বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্যায় গৃহহারা ১৫০০ পরিবারকে ঘর দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৪০ AM

গত বছরের ভয়াবহ বন্যায় গৃহহারা হয়ে পড়া ১,৫০০ পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে সোমবার (২৬ মে) শেরপুর জেলার চারটি উপজেলার ১৬০ বন্যাদুর্গতের হাতে প্রতীকী চাবি তুলে দিয়ে এই পুনর্বাসন প্রকল্পের প্রথম পর্বের উদ্বোধন করা হয়।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘চ্যারিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস’ বিভাগের প্রজেক্ট এক্সিকিউটিভ রফিউল করিম রাফি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্বাসন কার্যক্রমের আওতায় সারা দেশে বন্যাদুর্গত অঞ্চলে মোট ১,৫০০টি সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুরসহ সারা দেশের বন্যাদুর্গত বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৫০০টি সেমিপাকা ঘর নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফেনীতে ২৯০, লক্ষ্মীপুরে ২৬০, নোয়াখালীতে ২৪০, কুমিল্লাতে ২৫০, ময়মনসিংহে ১০৫, চাঁদপুরে ৫০, কুড়িগ্রামে ৬৫, লালমনিরহাটে ২০, নেত্রকোনায় ২৫ এবং চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে ৩৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ৮,১৭০টি পরিবারকে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। শুধু শেরপুরেই ১৯৯টি পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৭৯ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এছাড়া, দরিদ্র ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১০০টি অটোরিকশা প্রদান করা হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও প্রশাসন প্রশংসার সঙ্গে গ্রহণ করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  আস-সুন্নাহ ফাউন্ডেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close