বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের মানচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৫৯ পিএম

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছেন।

গত রবিবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশেরও নিজস্ব দুটি ‘চিকেন নেক’ বা সংকীর্ণ করিডোর রয়েছে, যা ভারতের শিলিগুড়ি করিডোরের মতোই নিরাপত্তা ঝুঁকিপূর্ণ।

হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করে সেখানে দুটি ভূগোলিক করিডোর চিহ্নিত করেন।

তিনি লেখেন, ‘যারা ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে বারবার প্রশ্ন তোলেন, তাদের মনে রাখা উচিত- বাংলাদেশেরও রয়েছে এমন দুটি করিডোর, যেগুলো ভারতের তুলনায় আরও বেশি স্পর্শকাতর ও ভঙ্গুর।’

শর্মার দেওয়া ব্যাখ্যায়, প্রথম করিডোরটি ‘উত্তর বাংলাদেশ করিডোর’ নামে পরিচিত। এটি ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত। তার মতে, এই ৮০ কিলোমিটার দীর্ঘ করিডোর ব্যাহত হলে বাংলাদেশের রংপুর অঞ্চল বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

দ্বিতীয় করিডোরটি তিনি চট্টগ্রাম করিডোর নামে উল্লেখ করেন, যা ঢাকার সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করে রেখেছে।

মাত্র ২৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্রের সংযোগস্থল বলে উল্লেখ করে হিমন্ত বলেন, ‘এই করিডোর বিচ্ছিন্ন হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবাহে বড় ধাক্কা লাগবে।’

শর্মা তার বক্তব্যে ভারতের শিলিগুড়ি করিডোরের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ‘শিলিগুড়ি করিডোর কৌশলগত দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে, সেটি বিচ্ছিন্ন হলে গোটা উত্তর-পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

তিনি এ কারণেই এই অঞ্চল ঘিরে আরও উন্নত রেল ও সড়ক যোগাযোগ গড়ে তোলার ওপর জোর দেন।

বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শর্মার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটিকে ‘উস্কানিমূলক’ এবং ‘সীমান্তীয় রাজনীতির অংশ’ হিসেবে উল্লেখ করছেন।

বিশেষজ্ঞদের মতে, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ভূগোল নিয়ে অন্য দেশের এমন মন্তব্য কূটনৈতিকভাবে যথাযথ নয় এবং তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের মানচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close