শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুবির ‌‘নীল বাস’, এক স্মৃতিময় যাত্রা
খুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৮:৩৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ‘নীল বাস’ শুধু একটি যাতায়াতের বাহন নয়, বরং এটি হয়ে উঠেছে ভালোবাসা, বন্ধুত্ব আর স্মৃতির প্রতীক। কেউ বলে ‘স্মৃতির বাহন’, কেউবা ‘বন্ধুত্বের গল্পকথা’। বিশ্ববিদ্যালয়ের বাইরের এবং ভেতরের পথচলায় এই বাস যেন জীবন্ত এক অনুভূতির নাম।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীদের মনে জায়গা করে নেয় নীল বাসের নাম। ক্লাসের প্রথম দিন, প্রথম যাত্রা, নতুন বন্ধু, জানালার পাশে বসে বাতাস উপভোগ, দলবদ্ধ ছবি তোলা—সব মিলিয়ে শুরু হয় এক অভিজ্ঞতার যাত্রা। প্রতি বছরের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি শুধু পরিবহন নয়, বরং ক্যাম্পাস জীবনের অংশ।

অন্যদিকে, শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি বিদায়ের এক নীরব সঙ্গী। শহর থেকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস থেকে ফেরার পথে এই বাসে জমে ওঠে হাজারো গল্প, হাসি-কান্না আর প্রেম-বিরহের স্মৃতি।

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক শিক্ষার্থী বলেন, প্রথম দিন যখন উঠলাম, তখনই বুঝলাম এটার সঙ্গে আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক গভীর সম্পর্ক গড়ে উঠবে। কখনো জায়গা না পেলে মন খারাপ, আবার একটা সিট পেলে কী আনন্দ!

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নীল বাস একটি গুরুত্বপূর্ণ নাম। বর্তমানে ১৩টি বড় বাসসহ মোট ১৬টি যানবাহন রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ২০২৩ সালের ৫ নভেম্বর যুক্ত হয় আরও একটি নতুন বাস।

একজন দীর্ঘদিনের চালক বলেন, ১৯৯৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চালাচ্ছি। এই নীল বাস শুধু তোমাদের না, আমাদেরও অনেক স্মৃতির সঙ্গী।

নীল বাস খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জীবনে একটি গভীর আবেগের নাম। ক্লাস, বন্ধুত্ব, প্রেম, বিদায়, আলোচনা—সব কিছুতেই আছে এই বাসের উপস্থিতি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্মৃতির রঙে রঙিন হয়ে থাকবে এই ‘নীল বাস’।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close