প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:২২ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়সমূহ ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে।
এর আগে ৮ থেকে ১৯ মে লিখিত পরীক্ষা নেওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করে পিএসসি।
গত ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন, যেখানে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়। এতে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে:
সহকারী সার্জন: ১,৬৮২ জন
সহকারী ডেন্টাল সার্জন: ১৬ জন
শিক্ষা ক্যাডার (শিক্ষা): ৫২০ জন
প্রশাসন ক্যাডার: ২৭৪ জন
পুলিশ ক্যাডার: ৮০ জন
পররাষ্ট্র ক্যাডার: ১০ জন
আনসার: ১৪ জন
মৎস্য: ২৬ জন
গণপূর্ত: ৬৫ জন
এ বিসিএসে ৩ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়ে বলে জানিয়েছে পিএসসি।
স্বদেশ প্রতিদিন/এনআর