
আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টের আগে ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
এই টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার পিটার বাটলার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। চূড়ান্ত দলে আছেন তিন নতুন মুখ। এ ছাড়াও আছেন ৯ জন ‘বিদ্রোহী’ খেলোয়াড়। তবে দলে ডাক পাননি সাবিনা খাতুন-কৃষ্ণার মত অভিজ্ঞ ফুটবলাররা।
২৩ সদস্যের দলে ডাক পাওয়া ৯ বিদ্রোহী ফুটবলার হলেন-রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা।
এর আগে, গত ৩১ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দিয়েছিলেন ১৮ ফুটবলার। তবে ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। কিন্তু দলে জায়গা মেলেনি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলকিপার : রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার। ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি। মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি। ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমহেলা মারমা।
স্বদেশ প্রতিদিন/এনআর