মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শাহবাগে “জুলাই ঐক্য”-এর প্রতিবাদ সমাবেশ
‘জুলাই ঐক্য’র শক্তিকে বিভক্ত করে কিছু মহল রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে’
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:৫০ পিএম

রাজধানীর শাহবাগ চত্বরে ‘জুলাই ঐক্য’র আয়োজনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন এবং ৫ আগস্টের ঘটনার পরবর্তী প্রেক্ষাপটে সরকারের অবস্থানকে চ্যালেঞ্জ করেন।

বক্তব্যে ‘জুলাই ঐক্য’র নেতৃবৃন্দ জানান, তারা ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্যাসিবাদী কৌশলে চলমান সরকারকে মেনে নেবেন না। তারা জানান, ‘জুলাই ঐক্য’র শক্তিকে বিভক্ত করে কিছু মহল “মাস্টারমাইন্ড” হিসেবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে, যা তারা মেনে নেবেন না।

রাশেদ খান বলেন, ৫ আগস্টে জনগণ রায় দিয়েছে—আওয়ামী লীগ নিষিদ্ধ। তা সত্ত্বেও সরকার চলছে গুটিকয়েক মানুষের কথায়। আমরা চাই একটি নির্বাচনের রোডম্যাপ, আলোচনা ও সংস্কার।

তিনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং হত্যাকাণ্ডের বিচারসহ প্রয়োজনীয় সংস্কার দাবি করেন।

এনসিপি'র জাহিদুল বাড়ি বলেন, বাংলাদেশ গড়তে অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পথে আমাদের সহযোদ্ধা শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা প্রয়োজন।

জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বলেন, এই সেই চত্বর, যেখান থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। যারা আওয়ামী লীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, তারা বোঝেন না—এটা আর কখনো সম্ভব হবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বিগত সরকার ছিল খুনি সরকার। শহীদদের তালিকা প্রস্তুত করুন, তাদের পরিবারের খোঁজ নিন। শাপলা চত্বর ও পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

সমাবেশের সারমর্মে উঠে আসে একটি প্রধান বার্তা—সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। বক্তারা “জুলাই ঐক্য”-এর পক্ষে বৃহত্তর গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close