বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধান ক্ষেতে রাসেলস ভাইপার, পদ্মার চরে আতঙ্ক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:৪০ পিএম

রাজবাড়ীতে ধান কাটতে গিয়ে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন ইয়াকুব আলী নামের এক কৃষক। জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। এরপর থেকে  নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,সকালে ইয়াকুব আলীসহ কয়েকজন দিনমজুর শ্রমিক হিসেবে শিমুল প্রামানিক নামে এক ব্যক্তির জমিতে ধান কাটতে যান। এসময় একটি সাপ দেখতে পায় ইয়াকুব আলী। এরপর কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে তারা জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।

জমির মালিক শিমুল প্রামাণিক বলেন, ছয়জন কৃষক আমাদের জমির ধান কাটছিলেন। এ সময় একটি সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছেন। পরে জানা গেছে সাপটি রাসেলস ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা বলেন, ‘ওই এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে।’


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close