মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু ৩ জুন থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:৩৭ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩ জুন থেকে চালু করা হচ্ছে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস। ঘরমুখো মানুষদের যাত্রা নিরাপদ, সহজ ও আরামদায়ক নিশ্চিত করতেই বিআরটিসি এই সার্ভিস চালু করছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে (রবিবার) থেকে এই বিশেষ সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা ১৪ জুন পর্যন্ত চলবে। এ সময় পর্যন্ত অব্যাহত থাকবে ঈদ সার্ভিসের বাস চলাচল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজধানীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটে সংগ্রহ করা যাবে ঈদের অগ্রিম টিকিট।

এছাড়াও নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ (চাষাড়া), কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, সোনাপুর, পাবনা, রংপুর, দিনাজপুর ও টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো থেকেও সংগ্রহ করা যাবে বিভিন্ন গন্তব্যের টিকিট।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close