শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে মাকে পিটিয়ে হত্যা, পরদিন দরজা খুললেন পুলিশের ডাকাডাকিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ২৫.০৫.২০২৫ ১:২৮ PM

যশোরে খালেদা খানম ওরফে রুমি (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারীর পালিত সন্তান শেখ শামসকে (২২) আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে পালিত সন্তান শেখ শামস (২২) পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালেদা খানম দীর্ঘদিন ধরে তার পালিত সন্তান শামসকে বড় করেছেন। শামসের নামে ওই এলাকায় ‘শামস মার্কেট’ নামে একটি বিপণিবিতান রয়েছে, যার নিচতলায় দোকান এবং দ্বিতীয় তলায় নিহত খালেদা খানম থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘শামস মার্কেট’-এর নিচতলায় দোকান। আর দ্বিতীয় তলায় খালেদা খানম থাকতেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানিরা মোটরের লাইনে পানি না পেয়ে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। পরে আবার দুপুরে ডাকাডাকি করেন। ভেতর থেকে কেউ দরজা না খোলায় দোকানিরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দেন। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ডাকাডাকি করলে খালেদার পালিত ছেলে শামস দরজা খোলেন। এ সময় পুলিশ ও দোকানিরা খালেদার খোঁজ নিলে বাড়িতে নেই বলে জানিয়ে দেন শামস। পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে শামস দরজা খুলতে নিষেধ করেন।

পুলিশ জানায়, একপর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আগের রাত একটার দিকে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেন শামস। খালেদার কক্ষে মরদেহ রয়েছে বলে তিনি জানান। পরে স্বজনদের উপস্থিতিতে খালেদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শামসকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত নারীর স্বজনেরা জানান, শামস মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য মাকে প্রায় মারধর করতেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোরে পালিত ছেলের হাতে মায়ের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close