বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আত্মহত্যার চেষ্টা’, ৩ দিন পর মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:৫২ পিএম

পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেও ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থীর নাম সজিব বাড়ৈ। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আজিম বলেন, ‘আমাদের ব্যাচের সবাই ইন্টার্নশিপ করছে। কিন্তু তিনি এখনো তৃতীয় বর্ষে ছিলেন। নিজেকে পিছিয়ে পড়া মনে করে ও পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিভিন্ন সময় চিকিৎসাও নিয়েছেন, কিন্তু সুস্থ হননি।’

আজিম আরও জানান, বৃহস্পতিবার রাতে সজিব ক্লোনাজেপাম ও ফ্লুক্সেটিনের গুঁড়া শিরার মাধ্যমে গ্রহণ করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে প্রথমে বরিশালে, পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সজিব আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে লেখা ছিল ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’

কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, ‘সজিব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে বরিশালেই তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

ঘটনার পর কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেডিকেল ছাত্রের আত্মহনন   সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close