বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় জানাল বাফুফে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৫৬ পিএম আপডেট: ২৪.০৫.২০২৫ ৬:৫৮ PM

দীর্ঘদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হতে যচ্ছেন হামজা চৌধুরী ও শমিত শোম।

আজ শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে (https://tickify.live/) ফুটবল ভক্তদের তুমুল আগ্রহের এই ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল। কিন্তু বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে ছাড়া হবে।

এরআগে, এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন তপু-রাকিবরা। আর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। সে জন্য সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান ১ করে রয়েছে।


সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এছাড়াও ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউ টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২-এর দাম ২ হাজার টাকা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ফুটবল   জাতীয় দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close