প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৫১ পিএম

রৌমারী বাজারের কম্পিউটার গলিতে ভারতীয় ইয়াবাসহ এক চায়ের দোকানদারকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃত এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার চায়ের দোকানে গোপনে ইয়াবা বিক্রি করে আসছে।
আজ শনিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রৌমারী বাজার থেকে দুপুর ১ টার দিকে তাকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃত ব্যবসায়ী আজাদ হোসেন (৩৫) রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মোঃ মমিন হকের পুত্র।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার্স ইনচার্জ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী বাজারের কম্পিউটার গলিতে তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার নামে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এবং আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস