বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউএনওর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পচা ইট দিয়ে রাস্তা নির্মাণ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ২৪.০৫.২০২৫ ৪:২৮ PM

পটুয়াখালীর দুমকিতে ৮০ লাখ টাকার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। অভিযোগ রয়েছে, “গাজী এন্টারপ্রাইজ” নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভেকু মেশিনে রাস্তা কেটে অল্প বালু ফেলে ও রোলার ছাড়াই পচা ইট দিয়ে হেরিংবন্ড (এইচবিবি) সড়কের কাজ চালিয়ে যাচ্ছে। এ কাজে মান নিয়ন্ত্রণ ও টেন্ডার শর্ত মানা হচ্ছে না।

স্থানীয়রা জানান, টেন্ডারের শর্ত অনুযায়ী একনম্বর ইট ও নির্দিষ্ট পরিমাণ বালু ব্যবহারের কথা থাকলেও কাজ শুরু থেকেই দুই-তিন নম্বর ইট ও কম বালু ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালেও কোন কর্ণপাত করা হয়নি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা মানছেন না ঠিকাদারের লোকজন।

গত বৃহস্পতিবার বিকেলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক সরেজমিন পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাজ দেখে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, বন্ধের একদিন পরই একই মানের ইট দিয়ে আবারও কাজ শুরু হয়। ৮০ লাখ টাকার প্রকল্পে নিম্নমানের উপকরণ!

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের এডিবির আওতায় শ্রীরামপুর ইউনিয়নের ৩ ও ২ নম্বর ওয়ার্ডে ৫০০ মিটার করে মোট ১ কিমি এইচবিবি রাস্তার কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘গাজী এন্টারপ্রাইজ’-এর মালিক নুরুজ্জামান। কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তার উচ্চতা কমিয়ে নিম্নমানের নির্মাণ করা হচ্ছে।

ঠিকাদার নুরুজ্জামান জানান, তিনি কাজটি সাব-কন্ট্রাক্টে দিয়েছেন আমির হোসেন ও জুয়েল নামের দুই যুবদল কর্মীকে। তিনি বলেন, ইউএনওর নির্দেশ অনুযায়ী নিম্নমানের ইট সরিয়ে ভালো মানের ইট দিয়ে কাজ করতে তাদের নির্দেশ দিবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ঠিকাদারকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। ২০ মে পাঠানো চিঠিতে এক নম্বর ইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে বিল কেটে রাখা হবে বলেও জানান তিনি।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক বলেন, ‘দুই নম্বর ইট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খারাপ ইটের অংশ ভেঙে ভালোভাবে নতুন করে কাজ করতে হবে। অন্যথায় বিল আটকে দেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close