বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘মোহাম্মদপুরকে কিশোর গ্যাং মুক্ত করতে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:২৪ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় হলো স্কুল জীবন।  এই সময় গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে, জীবনের কোথাও আটকাবে না। 

আজ শনিবার (২৪ মে) মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলফা স্টার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আলফা স্টার ফাউন্ডেশন ও মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। 

স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন  মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ নূরে আলম নিরব ও আলফা স্টার  ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।

আবদুস সালাম বলেন, “যদি মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আমাদের সাথে থাকে তবে সামাজিক আন্দোলন গড়ে তুলবো কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মোহাম্মদপুর থেকে অপরাধ দূর করব, যদি না পারি তবে আমার নাম পাল্টিয়ে রাখবো। এটা সম্ভব যদি এই আপনারা আমার সঙ্গে থাকেন”। 

মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. নূরে আলম নিরব বলেন, শিক্ষকদের পাঠদানে আরো যত্নবান হতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগেই দেশ এগিয়ে যাবে।

আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করার উদ্দেশ্যে এই আয়োজন। মোহাম্মদপুর জোনের ১৫টি কলেজ ও দশটি স্কুলে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, এদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। ফাইনাল রাউন্ডে ১৫টি কলেজ ও ১০টি স্কুলের মধ্যে কুইজের মাধ্যমে সেরা শিক্ষার্থী ও  প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   কিশোর গ্যাং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close