বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উল্লাপাড়ায় হোটেল কর্মীর মরাদেহ উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৫৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হোটেল কর্মীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারী ধাতব বস্তু বা ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। 

আজ শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে আরাফাত হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত হোসেন পাবনা জেলার ফরিদপুর পৌরসভার মৃত হানিফ খাঁ’র ছেলে।  

আরাফাতের স্ত্রী শাপলা খাতুন জানান, তিনি এবং তার স্বামী কয়েক বছর ধরে হাটিকুমরুল এলাকায় বিভিন্ন হোটেলের কর্মচারী হিসাবে কাজ করে আসছেন। তারা হাটিকুমরুলের পাশে রাধানগর গ্রামে বাসা ভাড়া করে থাকতেন। ঘটনার রাত (২২ মে) ৯টার দিকে আরাফাত বিড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে হাটিকুমরুল বাজারের দিকে যান। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে শাপলা খবর পান তার স্বামীর মরদেহ হাটিকুমরুল গোল চত্বর সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের পাশের খালে পড়ে আছে। এরপর তিনি সলঙ্গা থানা পুলিশকে জানায়।

শাপলা খাতুন আরো জানান, তার স্বামীর কোন শত্রু ছিলনা বলে ধারণা তার। তারপরও এমন নৃশংসভাবে কারা তাকে হত্যা করেছে তিনি বুঝতে পারছেন না।

এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক পুলক কুমার জানান, পুলিশ বেলা ১১টার দিকে কথিত রেস্ট হাউজের পাশের খাল থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করেছে। আরাফাতের মাথায় ইট বা ভারী ধাতব বস্তু দিয়ে আঘাত করে থেতলে দেওয়া হয়েছে। আরাফাতের স্ত্রী তার স্বামীকে সনাক্ত করেছেন। আরাফাতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাপলা খাতুন এ ব্যাপারে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগ‌ঞ্জ   মরা দেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close