বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল
তৃণমূল থেকেই ফুটবলের উন্নয়ন চায় বাফুফে
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৫৪ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, আমরা তৃণমূল পর্যায় থেকেই ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই । শুক্রবার যশোরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

যশোর সদরের হামিদপুরে অবস্থিত শামস-উল-হুদা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। একাডেমির পরিচালক শামস্ উল বারী শিমুলের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর, সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন ও সাইদুর রহমান মনি।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মুসা ভবনের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে ‘গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’-এর উদ্বোধন করা হয়।

বাফুফে সভাপতি বলেন, ‘গ্রাসরুটস ফুটবল দিবসে অংশ নিয়েছে ছয় শতাধিক তরুণ ফুটবলার। এটি একটি বড় রেকর্ড। আমাদের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি ফুটবল একাডেমি, যেগুলোর পেছনে আমরা কোনো না কোনোভাবে সহায়তা দিয়ে থাকি। কারণ, ফুটবলের প্রাণ তৃণমূলেই। এখান থেকেই ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই মাঠে শিশু-কিশোরদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। এখান থেকে যে উৎসাহ পেলাম, সেটি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ফুটবল উন্নয়ন নিয়ে একটি চুক্তিও রয়েছে।’

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল শুধু খেলা নয়, উৎসবও বটে। ধনি-গরিব, ছোট-বড় সবাই মাঠে আসে, আনন্দ ভাগাভাগি করে। আমি নিশ্চিত, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।’

পরে একাডেমির মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ফুটবলাররা একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেয়। অতিথিরা তাদের খেলা উপভোগ করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close