শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      
একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে লাখো চাকরিপ্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:১৪ পিএম

২৩ নিয়োগ পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত হওয়ায় বিপাকে লাখো চাকরিপ্রার্থী। একাধিক আবেদনের পর এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

চাকরির নামে সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজারও যুবক। এছাড়াও পরীক্ষার ফরম পূরণে অর্থ যোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। 

শুক্রবার (২৩ মে) ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষাসহ একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষায় বসতে হয়েছে চাকরিপ্রার্থীদের। বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করেও কোন পরীক্ষায় অংশ নেবেন তা নিয়ে ভুগছেন সিদ্ধান্তহীনতায়। এ নিয়ে মহাবিপাকে রয়েছেন তারা।

চাকরিপ্রার্থীরা জানান, একাধিক আবেদন করেও অনেক পরীক্ষাই মিস হয়ে গিয়েছে তাদের। এর কারণ দুটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও যানজটের ফলে এক সেন্টার থেকে আরেক সেন্টারে গিয়ে পরীক্ষায়  অংশ নেওয়া বেশ কঠিন।

এ ধরণের সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন তারা।

নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকারত্বের সমাধানে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরাবৃন্দসহ সবাই।

একাধিক পরীক্ষার তারিখ একই দিনে না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন চাকরিপ্র্রার্থীরা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close