শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগরবাড়ি ঘাটে বালু উত্তোলনের নামে কাটা হচ্ছে মাটি, ঝুঁকিতে পরিবেশ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৫২ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৯:১৯ PM

পাবনার নদীবন্দর নগরবাড়ি ঘাটে নদী চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বালু নির্ধারিত নিয়ম অনুযায়ী শুকনো জমিতে মজুত রেখে বিক্রির কথা থাকলেও বাস্তবে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সরেজমিনে রঘুনাথপুর মৌজায় দেখা গেছে, নলকোলা বাজারসংলগ্ন এলাকায় ভেকু মেশিন দিয়ে প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর গর্ত তৈরি করে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আশপাশের জনপদ, রাস্তা, কৃষিজমি, এমনকি বাজার এলাকা পড়েছে চরম ঝুঁকির মুখে।

বিষয়টিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিমালিকানাধীন জমি কেটে নেওয়া হচ্ছে বিনা অনুমতিতে এবং ক্ষতিপূরণ ছাড়াই। 

আবু শাহীন মোল্লা বলেন, “ঠিকাদাররা জোর করে আমার জমির মাটি কেটে নিচ্ছে। কোনো অনুমতি নেয়নি, চাষাবাদে বড় ক্ষতি হচ্ছে।” একই অভিযোগ করেন মজনু শেখ ও শাহীন শেখ।

এদিকে মাটি কাটা ও বালু পরিবহনের ফলে রাস্তায় ধুলাবালির প্রকোপ বেড়েছে, বিনষ্ট হয়েছে বন্দরের কয়লা রাখার স্থান এবং আশপাশের ফসলি জমি হচ্ছে ক্ষতিগ্রস্ত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মো. ওয়াকিল স্বদেশ প্রতিদিন কে জানান, “বালু বিক্রির টেন্ডার সংক্রান্ত কমিটির সভাপতি জেলা প্রশাসক। বিষয়টি তাঁর এখতিয়ার।”

বিশেষজ্ঞরা বলছেন, নদীপাড় কেটে ফেললে পাশের জমির ভারসাম্য নষ্ট হয়ে ধসে পড়ে ঘরবাড়ি ও অবকাঠামো। পরিবর্তিত হয় পানি প্রবাহের ধারা, যা নতুন ভাঙনের জন্ম দেয় এবং বন্যার সময় প্রাণ ও সম্পদের ভয়াবহ ঝুঁকি তৈরি করে।

এলাকাবাসীর দাবি, দ্রুত মাটি কাটা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এবং টেন্ডারের শর্ত অনুযায়ী শুধু নির্ধারিত শুকনো অংশ থেকে বালু উত্তোলন নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে বলেন, “আমরা বালু ও মাটি কাটার বিরুদ্ধে সব সময় সক্রিয়। খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী এই কমিটির সদস্য সচিব; তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close