শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানমন্ডির ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৩১ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় বিশৃঙ্খলার ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া তিনজনকে জামিন করিয়ে নেওয়ার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হান্নান মাসউদকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে তিন ব্যক্তি মবসৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এদের একজন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে আগেই নৈতিকতা স্খলনের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তবুও হান্নান মাসউদ ওইদিন থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে তাদের জামিন করান, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে হান্নান মাসউদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি দাবি করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুরোধেই তিনি থানায় গিয়েছিলেন এবং প্রশাসনের অনুরোধে বিষয়টির মীমাংসায় মধ্যস্থতা করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি পুলিশ এবং তারা অভিযোগ আনতেও চায়নি। তিনি আরও জানান, তিনি প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করছেন এবং যারা প্রকৃত মবসৃষ্টির সঙ্গে জড়িত, তারা যেন দ্রুত আইনের আওতায় আসে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, তিনি শুধু খোঁজখবর নিতে গিয়েছিলেন এবং একটি ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছেন। এ ঘটনায় বাইরের কিছু ব্যক্তি জড়িত, যাদের বিষয়ে তদন্ত চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close