বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান      ● দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা      ● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      
শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি, যেভাবে কিনবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:০১ AM আপডেট: ২১.০৫.২০২৫ ৯:০৩ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৭ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে আজ (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সম্প্রতি এক অংশীজন সভায় বিষয়টি নিশ্চিত করেন। সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে’র যাত্রার টিকিট আজ বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ২টা থেকে।

টিকিট বিক্রির সময়সূচি:


৩১ মে’র টিকিট – ২১ মে

১ জুনের টিকিট – ২২ মে

২ জুনের টিকিট – ২৩ মে

৩ জুনের টিকিট – ২৪ মে

৪ জুনের টিকিট – ২৫ মে

৫ জুনের টিকিট – ২৬ মে

৬ জুনের টিকিট – ২৭ মে

ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এদিন বিক্রি হবে ৯ জুনের টিকিট। এরপর প্রতিদিন ১৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ফেরার টিকিট পাওয়া যাবে।

টিকিট সংগ্রহ প্রক্রিয়া:
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের https://railapp.railway.gov.bd ওয়েবসাইট থেকে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য একবার রেজিস্ট্রেশন করলেই হবে।

রেজিস্ট্রেশন করতে গিয়ে ব্যবহারকারীকে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়ে তা ভেরিফাই করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন হলে ইউজার নিজে থেকেই ওয়েবসাইটে লগইন হয়ে যাবেন।

টিকিট কেনার ধাপসমূহ:
১. রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করতে হবে।
২. ভ্রমণের তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং শ্রেণি নির্ধারণ করে টিকিট অনুসন্ধান করতে হবে।
৩. পছন্দমতো ট্রেন ও আসন নির্বাচন করে অনলাইনে পেমেন্ট করতে হবে।
৪. ই-টিকিট ডাউনলোড হয়ে যাবে এবং একটি কপি ই-মেইলেও চলে যাবে।
৫. যাত্রার আগে ফটো আইডি ও ই-টিকিটের তথ্য দিয়ে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রতারণা এড়াতে শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close