বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলকাতায় হচ্ছেনা আইপিএলের ফাইনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৫০ পিএম

বহুল আকাঙ্ক্ষিত আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠ কলকাতা ইডেন গার্ডেনে। কিন্তু অনিশ্চিত আবহাওয়ার কারণে সেই ভেন্যু পরিবর্তন করে ফাইনাল স্থানান্তরিত করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আজ মঙ্গলবার (২০ মে)  বিসিসিআই একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আহমেদাবাদই ১ জুন আয়োজিত কোয়ালিফায়ার ২ ম্যাচেরও ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। অন্যদিকে প্লে-অফের প্রথম দুটি ম্যাচ- কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর- ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (২৩ মে) চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। 

বিসিসিআই জানিয়েছে, অহমেদাবাদ ও নিউ চণ্ডীগড় আগামী ১৫ দিনে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম- তাই নিরাপদ ভেন্যু হিসেবে এগুলোকেই বেছে নেওয়া হয়েছে।আবহাওয়ার অনিশ্চয়তা এবং সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে এমন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআই এক কর্মকর্তা জানান, যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া, কারণ হঠাৎ করে অস্বাভাবিক বৃষ্টিপাত লিগের বাকি ম্যাচগুলোকে প্রভাবিত করতে পারে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কলকাতা   আইপিএল   ফাইনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close