বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৪২ পিএম আপডেট: ২০.০৫.২০২৫ ১০:০১ PM

রায়পুরে জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিল ও জাতীয় সরকার গঠনের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে  গণঅধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০মে) রায়পুর বাজার মহাসড়ক প্রদক্ষিণ করে  শহীদ ওসমান গনি চত্বরে সমাবেশ মিলিত হয়ে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ।

জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-মৎস্য ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শান্ত সরকার। 

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সার্জেন সোলেমান চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মামুন গাজী, জেলা গন অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ প্রমুখ। জেলা ও উপজেলার গণঅধিকার পরিষদ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগ্ণও অংশগ্রহণ করেন এ সমাবেশে।
 
এই সময় নেতা কর্মীরা সন্ত্রাসী সংঠন আওয়ামী লীগ বাংলাদেশকে বিশ্বের মধ্যে কলঙ্কিত করে রেখেছে 
উল্লেখ করে বলেন, আমাদের দোসর জাতীয় পার্টি। এই সংগঠনটিকে পূর্ণবাসন করার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন প্রেসক্রিপশন লেখছে। 

তারা আরো বলেন, এখানে তাদের অর্জিত অবৈধ টাকা খরচ করে, বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা গর্ত থেকে বেরিয়ে বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, সাধারণ জনগণ নিয়ে তাদের বিরুদ্ধে গণঅধিকার প্রতিরোধ গড়ে তুলবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close