প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৫০ পিএম

টাঙ্গাইল জেলা সদরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান। বিজ্ঞান মেলায় টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোট ৩৬ টি স্টল অংশ নেয়। মেলায় অংশ নিয়েছে। এছাড়াও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এদিন বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান।