মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাকেরগঞ্জে দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম সম্পন্ন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:০৬ পিএম

বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া জে.এম. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম। আয়োজনে ছিল পটগান, নৃত্য, নাটক, কুইজ, বর্ণাঢ্য র‍্যালি, পুষ্টিকর খাবারের প্রদর্শনী এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য মেলা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই আয়োজন করে। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় বোয়ালিয়া বাজারের প্রধান সড়কে। অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. শামসুদ্দোহা তৌহিদ, পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ এবং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আনসার তালুকদার।

স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মাহিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্টিবিদ বাবুল আখতার।

মেলায় বিভিন্ন প্রকল্পের ১০টি স্টল অংশগ্রহণ করে।  অংশগ্রহণকারীরা জানান, পুষ্টি সম্পর্কে তারা অনেক মূল্যবান তথ্য পেয়েছেন, যা তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close