প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৫৩ পিএম

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। তখন একটি রেস্তোরাঁর মালিককে ১ লাখ টাকা জরিমানা ও একটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়।
আজ মঙ্গবার সকাল হতে বিকাল পর্যন্ত সময়ে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে চুন ও ঢালাই লোহা তৈরীর কারখানার মালিক ও জমির মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃকপক্ষের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সোনারগাঁও উপজেলার নিউটাউন মেঘনা ঘাট কার্যালয়ের ব্যবস্থাপনায় আজ উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় স্থাপিত একটি চুন তৈরীর কারখানা ও মহাসড়ক সংলগ্ন সেভেন স্টার হাইওয়ে রেস্তোরায় অভিযান পরিচালনা করে তিতাসের অভিযানিক দল।
গজারিয়া থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও তিতাস মেঘনাঘাট কার্যালয়ের ব্যবস্থাপনায় অভিযানে বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাছিবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
তিতাস গ্যাস মেঘনা ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, আজকের অভিযানে একটি চুন তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা সহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযান তিতাসের চলমান প্রক্রিয়া।
স্বদেশ প্রতিদিন/আইএমএস