বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুর উপজেলা পরিষদ চত্বরকে ‘ধূমপান মুক্ত’ ঘোষণা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:২৫ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরকে সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী ও অফিসগামী মানুষদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।

ধূমপানমুক্ত পরিবেশ গড়ার অংশ হিসেবে পরিষদ চত্বর ও এর আশপাশের বিভিন্ন অফিস কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন টানিয়ে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। “ধূমপান নয়, সুস্থ থাকুন” ও “ধূমপানমুক্ত এলাকা- দয়া করে ধূমপান থেকে বিরত থাকুন”- এমন বার্তা লেখা রয়েছে এসব ব্যানারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “ধূমপান একটি নিরব ঘাতক। পরিষদ চত্বরে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে আমরা একটি সচেতন বার্তা দিতে চেয়েছি- জনসমক্ষে ধূমপান কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “উপজেলা পরিষদ একটি জনসমাগমপূর্ণ স্থান। এখানে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষ আসেন। ধূমপানের কারণে শুধু ধূমপায়ীরাই নয়, আশপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হন। তাই জনস্বার্থে পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা শুধু নিষেধ করেই থেমে থাকবো না, প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। সেই সঙ্গে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০০৫ সালের “তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন”-এ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অনুযায়ী জনসমক্ষে ধূমপান করলে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে, যা জনস্বাস্থ্যের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   ধূমপান মুক্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close