বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামলার বিচার ও ক্লাসে ফেরার দাবিতে কুয়েট শিক্ষকদের অবস্থান কর্মসূচি
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:৪৯ পিএম

শিক্ষক লাঞ্ছনার বিচার, শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে শিক্ষকদের একাংশ। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ সোমবার (১৯ই মে) দুপুর সাড়ে ১১টায় শিক্ষক সমিতির পক্ষ থেকে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক বলেন, “শিক্ষকরা দ্রুত ক্লাসে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন। এমনকি শিক্ষার্থীরাও চাইছে যাতে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হয়। কিন্তু আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ক্লাস শুরুর অনুরোধ জানালেও এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৭ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পরও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে আজ এই অবস্থান কর্মসূচি পালন করছি।”

তিনি আরও বলেন, “আজ সকালে মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে বিষয়টি জানতে চাইলেও তিনি কোনো সদুত্তর দেননি, বরং তিনি ক্যাম্পাস ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।”

জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক হযরত আলী কুয়েট ক্যাম্পাস ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ক্যাম্পাস ছাড়ার আগে তিনি অধ্যাপক ড. আবুল কালাম আজাদকে দায়িত্ব দিয়ে যান। এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “উপাচার্য মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন, তবে আমি দায়িত্ব গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছি। উত্তরে তিনি জানান, আগামীকাল তিনি আবার ক্যাম্পাসে ফিরে আসবেন।”

এদিকে শিক্ষার্থীদের একাংশ শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমরা দ্রুত বিচার কার্যক্রম শেষ করে  ক্লাসে ফিরতে চাই। শিক্ষকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি আমরা চাই, কোন নিরাপদ শিক্ষার্থী যেন শাস্তি না পায়।

কুয়েট শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক ড. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামীকাল আবারও তারা একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। কর্মসূচিটি সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কুয়েট   শিক্ষক   হামলা   ক্লাস   কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close