বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:৩২ AM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, এবং তার শরীরে এই ক্যানসারের আক্রমণাত্মক রূপ পাওয়া গেছে, যা ইতোমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।

রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে বাইডেনের প্রোস্টেট পরীক্ষা করা হয়। শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে। এতে হাড়ে মেটাস্ট্যাসিসসহ গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)-এর একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়ে।’

যদিও ক্যানসারটি আগ্রাসী ধরণের, চিকিৎসকরা জানিয়েছেন এটি হরমোন-সংবেদনশীল হতে পারে। এটি কার্যকর চিকিৎসা এবং ব্যবস্থাপনার সুযোগ তৈরি করে।

৮২ বছর বয়সী বাইডেন বর্তমানে ডেলাওয়্যারের উইলমিংটনে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তার পরিবারসহ চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ করছেন।

সম্প্রতি বাইডেনের একজন মুখপাত্র জানান, তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল শনাক্ত হয়েছিল। কয়েকদিনের মধ্যেই সেই সন্দেহ সত্যি হয়ে ক্যানসার শনাক্তের খবর এলো।

সূত্র: সিএনএন

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ক্যানসারে আক্রান্ত বাইডেন   ছড়িয়ে পড়েছে হাড়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close