বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:৪১ পিএম

রুদ্ধশ্বাস ও নাটকীয় এক ফাইনালে টাইব্রেকারে হেরে যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ভারত, ফলে শিরোপা ঘরে তোলে তারা।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের রক্ষণভাগকে চমকে দেন ভারতের অধিনায়ক সিঙ্গামায়ুম শামি। মাত্র ২ মিনিটে তার নেওয়া এক দুর্দান্ত ফ্রি কিকেই এগিয়ে যায় ভারত। তবে গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে খেলার রূপ বদলে দেয় লাল-সবুজের তরুণরা।

৬০ মিনিটে বদলি খেলোয়াড় জয় আহমেদ কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। এরপর ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর গোল হয়নি। মূল সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। বিশেষ করে ১৬তম মিনিটে ভারতের নিশ্চিত এক গোল বাঁচিয়ে দেন তিনি, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারত। যোগ করা সময়ে মিঠুর আরেকটি গোল লাইন সেভও ছিল চোখ ধাঁধানো।

টাইব্রেকারে ইসমাইল ভারতীয় ফরোয়ার্ড রোহেন সিংয়ের শট ঠেকিয়ে দেন, যা বাংলাদেশকে শিরোপার একদম কাছাকাছি নিয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নাজমুল হুদা এবং সালাহ উদ্দিন শাহেদ তাদের শট মিস করলে সব আশা শেষ হয়ে যায়। ভারতের গোলরক্ষক সুরজ তাদের শট ঠেকিয়ে দেন, আর শেষ শট নিয়ে অধিনায়ক শামি নিশ্চিত করেন ভারতের শিরোপা।

ফলে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয়ী হয়ে ভারত চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশকে নিতে হয় হতাশাজনক বিদায়।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close