বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:২০ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিন (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৮মে) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় জৈনক আলমের বাড়ীতে এই ঘটনা ঘটে। বিকেলে ধানকাটা শেষ করে স্থানীয় আলমের বাড়িতে ধান এনে স্তুপ করে রাখতে থাকে। এসময় বৃষ্টি শুরু হলে তড়িঘড়ি করে হাত-মুখ ধোয়ার জন্য দিনমজুর কফিল উদ্দিন আলমের বাড়ীতে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগযুক্ত টিউবওয়েলের হাতলে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

ওই সময় আলমের স্ত্রী দ্রুত এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়। পরে দিনমজুর রফিক ও স্থানীয় লোকজন কফিল উদ্দিনকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুতে থানায় ইউডি মামলা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু   শেরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close