শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, পিটুনি খেলেন এসআই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:০৪ পিএম

রাজবাড়ীতে যুবককে খুনের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন তার স্বজনসহ স্থানীয় কয়েক’শ মানুষ। এ সময় এই হত্যা মামলার তদন্ত কর্মকতা ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুদ্ধরা তার উপর হামলা চালান। তারা দাবি করেন মামলায় যে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা শাহিনকে বাঁচাতে সেখানে গিয়েছিলেন। অথচ পুলিশ তাদেরই গ্রেফতার করেছে।

আজ রবিবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর কোলারহাট-মধুখালী সড়কে এ ঘটনা ঘটে। আহত উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) মো: সাব্বির হোসেন রাজবাড়ী সদর থানায় কর্মরত আছেন। তিনি নিহত যুবক রুপল শেখ (শাহীন) হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। 

এরআগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন রুপল শেখ ওরফে শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে। পর দিন নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাজাপুর গ্রামের জহির উদ্দীন বিশ্বাস, মৈজদ্দিন বিশ্বাস, ফরহাদ বিশ্বাস ও মুন্না বিশ্বাসকে গ্রেফতার করে।

মানববন্ধন শেষে কোলারহাট-মধুখালী সড়কে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। বিক্ষোভটি শাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেনকে দেখতে পায় বিক্ষোভকারীরা।

প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন সাথে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হয়। পরে তার ওপর হামালার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ যায়। তারা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

হামলায় আহত উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন বলেন, আমি এবং আরেকজন পুলিশ সদস্য মামলার তদন্ত কাজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   খুন   পুলিশ   পিটুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close