শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধুনটে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৯:৫৭ পিএম

বগুড়ার ধুনটে হত্যার হুমকি দিয়ে ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। রবিবার এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে ধুনট উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তার তফসিলভুক্ত পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ফড়িংহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে চাঁন মিয়া, লাল মিয়া, মৃত আলতাব হোসেনের ছেলে আল-আমিন হোসেন ও মৃত আলেপের ছেলে শফিকুল ইসলাম ওই জমির ধান কাটতে বাধা দেয়। এতে নিষেধ করলে প্রতিপক্ষরা রবিউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্ব জমি দখলের চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা চলে যায়। এঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close