বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিল্লির একাদশে মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৪৫ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৮:৫৪ PM

জাতীয় দলের হয়ে খেলার পরদিনই আইপিএলে মাঠে নেমেছেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজ। গতকালই নিজ দেশের হয়ে খেলার পর আজ (রোববার) দিল্লির ম্যাচ থাকায় চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফিজ দুই ম্যাচ খেলবেন কি না সে নিয়ে সন্দেহ ছিল। তবে ভ্রমণক্লান্ত মোস্তাফিজের ওপরই ভরসা রাখছে দিল্লি।

আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং তারকা মোস্তাফিজুর রহমান। টস জিতে গুজরাট অধিনায়ক শুভমান গিল বেছে নিয়েছেন প্রথমে ফিল্ডিং। তাই ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করছে দিল্লি ক্যাপিটালস।

টস জেতার পর গুজরাট অধিনায়ক গিল জানান, আমরা বোলিং নিয়েছি। নতুন করে শুরু করাটা কঠিন, তবে এই বিরতি পেসারদের বিশ্রাম দিয়েছে, কাগিসো রাবাদা ফিরেছে-এটা বড় ব্যাপার। আমরা ভালো ছন্দে আছি, তবে তিনটা ম্যাচই জিততে হবে। আমাদের ফিল্ডিং আগের মতো ভালো ছিল না, সে জায়গায় কাজ করেছি।

এদিকে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, আমরাও ফিল্ডিং নিতে চেয়েছিলাম, তবে এখন ভালো স্কোর করার দিকেই মনোযোগ। আমরা ধাপে ধাপে ভাবছি, কোয়ালিফিকেশন নয়, এখন কেবল এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ। আগের মতোই তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছি। মাধব তিওয়ারির জায়গায় দলে এসেছে বিপরাজ নিগম, আর মোস্তাফিজ খেলছেন স্টার্কের বদলে।

দুই দলের একাদশ ও ইমপ্যাক্ট সাবস:

গুজরাট টাইটান্স (GT)

প্লেয়িং একাদশ:

শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

ইমপ্যাক্ট সাবস: সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মহিপাল লোমরর, অনুজ রাওয়াত, দাসুন শানাকা

দিল্লি ক্যাপিটালস (DC)

প্লেয়িং একাদশ:

ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, সমীর রিজভী, কে.এল. রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, টি. নটরাজন, মোস্তাফিজুর রহমান

ইমপ্যাক্ট সাবস: ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, করুণ নাইর, সেদিকুল্লাহ আতাল, দুশমন্থ চামিরা

আজ রাতেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না। সর্বশেষ গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ফিজ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ২টি  উইকেট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মোস্তাফিজ   দিল্লি   আইপিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close