মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      ● শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা      ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে      
গোপালপুরে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:০২ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে কৃষি সম্প্রসারণ বিভাগ বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।  এ নিরাপদ কৃষি কর্মসূচি মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। 

জানা যায়, কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষক-কিষাণীদের নিয়ে প্রথমে গ্রুপ গঠন করেন। এরপর এদেরকে যুগোপযুগী প্রশিক্ষণ এবং ডিজিটাল কৃষিকার্ড প্রদান করা হচ্ছে। 

কৃষি বিভাগ সূত্রে জানানো হয়, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ, নামক প্রকল্পের আওয়তায় উপজেলার কয়েকটি গ্রামে কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি করা হয়। এ পার্টনার স্কুল গ্রুপের মাধ্যমে কৃষিবিদরা কৃষকদের নানামুখি প্রশিক্ষণ দিচ্ছেন। প্রকল্পের কাজ সফলভাবে চলছে। নিরাপদ কৃষির মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য দেশবিদেশে বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেয়া হচ্ছে। 

এ কার্যক্রমের প্রশিক্ষণ  ও উদ্দীপনা পর্যবেক্ষণ উপলক্ষে আজ শনিবার গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে কৃষি বিষয়ক এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনে উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। 

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষি মোঃ আশেক পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মৎস্য অফিসার সৌরভ কুমার, কৃষক আব্দুর রউফ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান ও মো. তৌসিকুর রহমান।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close