শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড্রেনের গ্যাস থেকে বিস্ফোরণ, মা-ছেলেসহ আহত ৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৪৪ পিএম

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণ ঘটেছে। এতে মা-ছেলেসহ তিনজন আহত হন।

আজ রবিবার (১৮ মে) দুপুর ১২টায় কদমতলা এলাকায় পৌরসভার কমিউনিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মা তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। তাদের ছেলে রোহান এবং আহত অরেক শিশুটি এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসার ইকরা বিভাগের ছাত্র। আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা-ছেলে এবং শিশু রাহিম ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়োগ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই কম বেশি আহত হন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দিয়ে পর্যবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিস্কার রয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা দল এই বিষয়ে কাজ করবে।

ফায়ার সার্ভিস জানায়, ড্রেনেজে লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ ঘটতে পারে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গ্যাস বিস্ফোরণ   মা-ছেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close