শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাহাঙ্গীরনগর থিয়েটারের নেতৃত্বে প্রিয়া-দীপ্ত
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৩৬ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৭:৪১ PM

"শিল্পানলে নির্মল হোক অশান্ত বসুধা"—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী 'নাট্য উৎসব ২০২৫'। নানা নাট্য প্রযোজনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ এই উৎসব শেষ হয় গত ১৬ মে নবগঠিত কার্যনির্বাহী কমিটির ঘোষণা মাধ্যমে।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী প্রিয়া সাহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের দীপ্ত মোদক জয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি এবং থিয়েটারের দীর্ঘদিনের পথিকৃৎ আরিফুল কবির লেমন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল নিশান (চারুকলা বিভাগ ৪৯তম আবর্তন); দপ্তর সম্পাদক: ওবায়দুর রহমান রুসাদ (৪৯); সহ-দপ্তর সম্পাদক: কনক কুমার পোদ্দার চয়ন (৫২); অর্থ সম্পাদক: সামিউল অনুপ খান (৫১); প্রকাশনা সম্পাদক: সামিউল ইসলাম শুভ পাঠাগার সম্পাদক: সৌরভ আহম্মেদ ;প্রযোজনা সম্পাদক: জীবন সিকদার (৫২); প্রচার সম্পাদক: মো. আবদুল হাকিম (৫২); কার্যকরী সদস্য: আতিকুর রহমান জনি (৪৯), সামান্থা খোসরু অংকিতা (৫০), মিথিলা বাউল (৫০), খায়ের মাহমুদ (৫০), আদিত্য ভৌমিক (৫০), তৈমুর খান তূর্য (৫২), মীর জাবের সোয়াদ (৫২), এ. টি. স্বপ্নীল (৫২)।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন, কনিষ্ক মাঝি (৫০), দিপ্ত সরকার (৫৩), রাজীব চক্রবর্ত্তী (৫৩), শেখ শাহজালাল মাহমুদ (৫৩), আকাশ মৃধা (৫৩), সৃষ্টি রাণী বসাক (৫৩), রুবাইয়া হক এশা (৫৩), মারজান (৫৩), তামিম (৫৩) এবং সিয়াম মাহমুদ (৫৩)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয়া সাহা বলেন, নাটক আমাদের আত্মিক অনুশীলন, আমাদের শ্রম, ভালোবাসা ও ঘামে ভেজা স্বপ্নের প্রতিফলন। থিয়েটার আমাদের কাছে শুধু বিনোদন নয়, এটি জীবনবোধ গঠনের এক শক্তিশালী মাধ্যম।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর থিয়েটার বরাবরই বিশ্বাস করে—থিয়েটার মানবিকতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক অবিচল হাতিয়ার। এটি হতে পারে সৌন্দর্য, প্রতিবাদ ও সৃষ্টিশীলতার অনন্য সম্মিলন। আমরা সেই পথেই এগিয়ে যেতে চাই।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close