বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ২:০১ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ২:০৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন। এর মাধ্যমে তারা পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর ঘেরাও কর্মসূচি শুরু করেন।

শাহবাগ থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, হত্যার পাঁচ দিন পার হলেও এখনো প্রকৃত খুনিদের চিহ্নিত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

এর আগে, সকাল ১১টায় টিএসসি চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা নানা স্লোগান দেন।

টিএসসি থেকে শুরু হওয়া প্রতিবাদে বিভিন্ন অনুষদ, হল এবং রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৩ মে (মঙ্গলবার) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা টানা কর্মসূচি পালন করে আসছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close