বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হজযাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:১৪ AM আপডেট: ১৮.০৫.২০২৫ ১১:৩৮ এএম

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুম শুরুর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বহুভাষিক একটি স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে।

শনিবার (১৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হজ চলাকালে জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগটি নেয়া হয়েছে। এটি স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত বিশ্বজুড়ে হজযাত্রীদের মাঝে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করা ও সুস্থতা বৃদ্ধিই এর উদ্দেশ্য।

এই কিটে আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি, ইন্দোনেশিয়ান, মালয় ও তুর্কি- এই আটটি ভাষায় প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা রয়েছে, যাতে বৈচিত্র্যময় হজযাত্রীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হয়।

বিশেষ করে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে ব্যবহারিক পরামর্শ প্রদান করবে এই কিট। এর মধ্যে রয়েছে তীব্র সূর্যরশ্মি থেকে রক্ষা পাওয়ার কৌশলসহ বিভিন্ন নিরাপদ স্বাস্থ্য অনুশীলনের নির্দেশনা।

শুধু লিখিত উপকরণ নয়, কিটে রয়েছে সচেতনতামূলক ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের উপযোগী সামগ্রী এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক উপকরণ—যা পুরো হজ জুড়ে স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হজযাত্রী ও হজ-সংশ্লিষ্ট কর্মীদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। সবাইকে এই কিটের রিসোর্স ডাউনলোড ও ব্যবহারের জন্য উৎসাহিত করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হজযাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ সৌদির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close