বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নেওয়ার ১৪ দিন পর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৫১ AM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নেওয়ার ১৪ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শান্তি (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহটি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছে।

নিহত শান্তি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া গ্রামের বাসিন্দা শরিফ মন্ডলের মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ মে শুক্রবার সকাল ৭ টার দিকে শান্তি (১৩) তার ছোট ভাই ৫ বছর বয়সী শাহাদতের সাথে দুষ্টুমি করার সময় মায়ের হাতে বকা খায়। এরপর অভিমান করে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে পরে। বিষয়টি শান্তির মা বুঝতে পেরে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে বাড়ির অন‍্যান‍্য লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে থাকা কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন‍্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে একদিন চিকিৎসা শেষে তার অবস্থা আরও অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় ১৬ মে শুক্রবার বিকেল ৪ টার দিকে সে মৃত্যুবরণ করেন। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং মৃতদেহের সুরতহাল প্রস্তুতপূর্বক পুলিশ কর্তৃক আইনগত ব‍্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close