শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনুমোদন ছাড়া রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট নয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:০৪ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রেললাইন সংলগ্ন এলাকায় কিংবা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে রেল কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের অস্থায়ী পশুর হাট বসাতে যাবে না। এই নিষেধাজ্ঞা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার (১৬ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের কছে একটি আধা সরকারি চিঠি পাঠানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, পশুর হাট বসানোর কারণে রেল চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও হুমকির মুখে পড়ে। এতে ঈদযাত্রায় ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।’

চিঠিতে আরও বলা হয়, ‘অনেক সময় রেলওয়ের জমিতে কিংবা রেললাইন ঘেঁষে পশুর হাট বসানো হলেও সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয় না। যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। তাই সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।’

তবে স্থানীয় জনগনের ও ঈদে পশু কোরবানির কথা বিবেচনা করে, যদি কোনো স্থানে হাট বসানো জরুরি হয় তাহলে রেলপথ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী তা বসাতে হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শর্তগুলো হলো:- রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া হাট স্থাপন করা যাবে না; ইজারাদারকে রেললাইন ঘেঁষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে ঘেরা বেষ্টনী (ফেন্সিং) নির্মাণ করতে হবে; ফেন্সিং এমনভাবে করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান সরকার সরকারি সম্পদের সুরক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত সচেতন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপগুলো রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের।

ঈদুল আজহা সামনে রেখে রেললাইন সংলগ্ন যেসব এলাকায় হাট বসার আশঙ্কা রয়েছে সেগুলো হলো:- মৌলভীবাজার, বগুড়া, দিনাজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close