শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
‘শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি, রাগের মাথায় বলেছি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:২৬ পিএম

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আলোচানায় এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অবশেষে তিনি আগের বক্তব্য থেকে সরে এসেছেন। সম্প্রতি অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সালিশি বৈঠকে তিনি স্বীকার করেছেন, ঘটনার সময় রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছিলেন।

এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা শামীমের বিরুদ্ধে গালাগালি, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ করেছিলেন। পাল্টা প্রতিক্রিয়ায় শামীম এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এতে শোবিজ অঙ্গনে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

এর প্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সংঘের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা শামীম তার আচরণের জন্য নারী সহকর্মী ও দর্শকদের কাছে ক্ষমা চাইছেন। সংঘের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াও।

তিনি বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে গিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন। তবে উনি স্বীকার করেছেন, এসব রাগের মাথায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা ঠিক হয়নি। আমি নতুন, তাই বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম, সেটা ঠিক হয়নি।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত এবং তারা তাদের ভুল স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অভিনেতা শামীম   অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close